1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় আগুনে ইসমাইলের শেষ সম্বল পুড়ে ছাই

রায়পুরা প্রতিনিধি | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৪০৮ বার
33

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গরীব অসহায় ইসমাইল হোসেন (৩২) বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি পেশায় একজন ফুটপাতের পুরাতন কাপড় ব্যবসায়ী।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার বেলা পৌনে ১১টার দিকে ওই ঘর থেকে হঠাৎ ধুঁয়া দেখতে পান। ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন লাগার সাথে সাথে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটিতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র নতুন পুরাতন কাপড়। প্রাথমিক ভাবে কি কারনে অগ্নিকাণ্ড সূত্রপাত হয় তা জানা যায়নি। স্থানীয়দের ধারনা বিদ্যুৎতীক সট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, ‘স্ত্রী তিন ছেলে মেয়ে কোনো মতে ওই ঘরে বসবাস করে আসছিলাম। আগুনে পুড়ে সব শেষ। সরকারি সহযোগিতা পেলে জীবনটা বাঁচাতে পারবো।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি খুবই গরীব অসহায় মানুষ। আমার পক্ষ থেকে তাকে সহযোগিতার জন্য যা যা করনিয় তাই করবো।’

রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নাসির উদ্দিন জানান, বেলা ১০ টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে বেলা ১১টায় ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে বসতঘরসহ মালামাল আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
#

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT