1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরাতে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৮৩ বার
57

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নরসিংদীর রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর বাখরনগর বাজারে উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহরম আলীর সভাপতিত্বে ও রায়পুরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানার পরিচালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম শফিক,সহ গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মাষ্টার, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কবির হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, নরসিংদী জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ আল ফয়সাল, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, মোঃ আলকাছ মিয়া, উত্তর বাখরনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির নেতা ইব্রাহিম ভূইয়া, সিরাজ মিয়া, নাসিম ভূইয়া, দেলোয়ার হোসেন,লিয়াকত আলি, যুবদলের নেতা শ্যামল মিয়া’সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT