1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রাত পোহালে ভূমি ও গৃহহীন মুক্ত হবে নরসিংদী জেলা

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৪৯ বার
54

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো নরসিংদী জেলাও গৃহ ও ভূমিহীন মুক্ত হবে।

আজ রাত পোহালে (২২ মার্চ) প্রধানমন্ত্রী নরসিংদী জেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে বাছাইকৃত এক হাজার একশত ৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৭০২ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।

চতুর্থ পর্যায়ে নরসিংদী জেলার ৬টি উপজেলায় অবশিষ্ট ৪৫৯টি ঘর উপকারভোগীদের নিকট হস্তান্তরের মাধ্যমে নরসিংদী জেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে।

এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪০টি, পলাশ উপজেলায় ৯৫টি, শিবপুর উপজেলায় ৭৫টি, বেলাব উপজেলায় ১৩৯টি,মনোহরদী উপজেলায় ৩৫টি ও রায়পুরা উপজেলায় ৭৫টি ঘর রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT