1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

যত দ্রুত সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করে দিতে হবে : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার
Oplus_131072
28

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। আমরা চাই অন্তর্বতীকালীন সরকার তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করে দিতে হবে।

তিনি রোববার (৯ মার্চ) সন্ধ্যায় নরসিংদীর-২ পলাশ নির্বাচনী আসনের পাঁচদোনার খোদেজা কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, অন্যায় অত্যাচার চিরদিন টিকে থাকতে পারে না। আমাদের উপরে একজন আছেন তিনি এইগুলো দেখছেন। আমরা চেষ্টা করে অনেক সময় সফল হই। আবার অনেক সময় সফল হতে পারি না, তখন আল্লাহ রাব্বুল আমাদের সহায় হন। দেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্যদিয়ে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ১৮ কোটি মানুষের উপর মহান আল্লাহ তায়লার রহমত বর্ষিত হয়েছে।

ড. মঈন খান আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই। রমজানের যে বড় শিক্ষা, ধৈর্য ও আত্মত্যাগ এ দুটি থেকে যেন আমরা দূরে সরে না যাই। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, তাদের ভালোবাসার জন্য। রাজনীতি কোন পেশা নয়, রাজনীতি কোন ব্যবসা নয় এই কথা গুলো আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে ধনদৌলত ও সম্পদ আহরণ করবে যেটা আওয়ামীলীগ সরকার করেছিল তাহলে কিন্তু তাদের পরিনতি আওয়ামীলীগের মতোই হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন , পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি আবু ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আইনুল হক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির) প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT