1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মানবতার রাজনীতি ছাড়া জীবন-দেশ-ধর্ম ধ্বংস হয়ে যাবে : বেলাবতে আল্লামা ইমাম হায়াত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার
Oplus_131072
31

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন,একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতি গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বেলাব উপজেলার রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে মহাসমাবেশে তিনি একথা বলেন। নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের সমাবেশে তিনি আরো বলেন, সর্বজনীন মানবতার রাজনীতি আর একক ধর্মবাদি ও একক জাতিবাদি সকল একক গোষ্ঠীবাদি স্বেররাজনীতি পরস্পর বিপরিত।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান জনাবা ফাতেমা হায়াত।

নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোঃ মিলন মোর্শেদের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাউসার, মাইনউদ্দিন টিটুসহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।

ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্ঠা সমাবেশের প্রধান অতিথি ফাতেমা হায়াত বলেন, একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতার বরে ক্ষমতাসীন গোষ্ঠীর একক মতবাদ চাপিয়ে দেওয়া হয় বলে সত্য ও জীবন রুদ্ধ হয়ে যায়।আমরা চাই মানবতা।বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।

সমাবেশে দুপুর থেকে নরসিংদীসহ বিভিন্ন এলাকা হতে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত হতে থাকেন। মহাসমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT