1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মাধবদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬২২ বার
Oplus_131072
37

নিজস্ব প্রতিবেদক :.নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলার দুই ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদীর মাধবদী থানা পুলিশ। আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাধবদী থানা পুলিশের একটি দল আমদিয়া ও মেহেরপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন অনিক (২৭)। সে ওই ইউনিয়নের কান্দাইল উত্তর পাড়ার আবুল হোসেনের ছেলে। অন্যজন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান(২৬)। সে ওই ইউনিয়নের ভগীরথপুর (ইনডেক্স প্লাজা) বিপরীত পাশের এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে সন্ত্রাস বিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT