1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কমিশনারের মরদেহ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭২৪ বার
Oplus_131072
43

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ছয় মাস পর সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে আদালতের নির্দেশে মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে এ মরদেহ উত্তোলন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান।

মোবারক হোসেন মাধবদী পৌর এলাকার গাংপাড় মহল্লার মৃত তালেব হোসেনের মেঝো ছেলে। উত্তোলনের সময় মোবারকের স্বজনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বজনরা জানান, গত ২২ মার্চ সকালে কবরস্থানে মোবারকের কবরের ওপরের লোহার কাঠামো ও মাটি সরানো অবস্থায় দেখতে পান তারা। কবরের ভেতর থেকে একটি বোতল, পোড়া কাপড়, কাঠসহ কিছু আলামত উদ্ধার হয়। এতে সন্দেহ হলে মোবারকের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্ত শেষে বিষয়টি আদালতে গড়ায়। পরে আদালত ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ নভেম্বর হঠাৎ স্ট্রোকে মোবারকের মৃত্যু হয় বলে জানানো হয়েছিল। স্বাভাবিক মৃত্যু ধরে দাফন সম্পন্ন করা হয়। তবে পরবর্তীতে বিভিন্ন আলামত ও সন্দেহের ভিত্তিতে আদালতে অভিযোগ দেয় পরিবার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT