1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

মনোহরদীর নাজমিন হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪২৯ বার
78

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস‍্য হিসেবে নরসিংদীর গর্বিত সন্তান, আলোচিত নারী সংগঠক নাজমিন সুলতানা তুলি।

একজন সফল ও দক্ষ সংগঠক, সমাজসেবক, মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি একজন সুপরিচিত নাম।

আলোকিত মানুষ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমিন সুলতানা তুলি। দীর্ঘদিন বাংলাদেশ মানবাধিকার কমিশনে বিভিন্ন দ্বায়িত্ব পালন করে আসছেন। তার সংগঠন আলোকিত মানুষ ফাউন্ডেশনের মাধ্যমে ছিন্নমূল, অসহায় পথশিশুদের একবেলা আহার এবং পথশিশুদের পাঠদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন।

গতবছর ২৫শে মে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদানের পর রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তাকে ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা বলে গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারার বিধান অনুযায়ী জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস‍্য হিসেবে নিয়োগ প্রদান করেন গত ১১.১০.২২ ইং তারিখে।

উক্ত নিয়োগ পত্রে তাকে তার নিজ জেলা নরসিংদী এবং তার নিজ উপজেলায় জাতীয় পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহনের কথা উল্লেখ করেছেন।।

নাজমিন সুলতানা তুলি মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান ডাক্তার সিরাজ উদ্দিন আহমেদ সাহেবের নাতনী এবং বাবা সরকারি চাকুরীজীবি প্রয়াত ছিদ্দিকুর রহমানের কন‍্যা।

নাজমিন সুলতানা তুলি শৈশব থেকেই মেধাবী ছাত্রী। ট‍্যালেন্টপুলে বড়মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয় থেকে বৃত্তি লাভ করেন। পরবর্তীতে মনোহরদী পাইলট হাইস্কুলে মেধাবী ছাত্রী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, মৌসুমী জাতীয় বিতর্ক প্রতিযোগিতাসহ শিশু একাডেমি থেকে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম গুলোতে মেধাবী শিশু হিসেবে তিনি ছোটবেলা থেকে পরিচিত।

তিনি একজন দক্ষ সফল সংগঠক, সাংবাদিক কলামিষ্ট, লেখক, প্রযোজক এবং টিভি উপস্থাপক।
ভবিষ্যতে তিনি তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনেও আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন সেই প্রত্যাশা রইলো। মনোহরদী -বেলাবোর সর্বস্তরের জনগণের নিকট তিনিদোয়া চেয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT