1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭২ বার
Oplus_131072
29

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় হিমেল নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারের কাছে এই দুর্ঘটনায় ঘটে।

নিহত হিমেল উপজেলার গোতাশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার হিমেল তার বন্ধু রোমান মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শেখের বাজার হতে নিজ বাড়ি কোনাবাড়িতে যাওয়ার সময় শেখের বাজার থেকে কিছুদূর যেতেই বিপরিত দিক থেকে আসা গাছ ভর্তি লরির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে হিমেল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন মনোহরদী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল জাব্বার জাননা, নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত্য ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT