1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

মনোহরদীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের আত্মহত্যা

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৮ বার
31

সাইফুর রহমান নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার বাড়ী গিয়ে প্রেমিক যুবকের গলায় ফাঁস লটকে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বীরগাঁও গ্রামের আবু সিদ্দীকের ছেলে ট্রলি চালক মামুন (২৫) এর সাথে পার্শ্ববর্তী দক্ষিন খালিয়াবাইদের এক যুবতীর প্রেমের সম্পর্ক চলছিলো। এ সম্পর্কের টানাপোড়েনের এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মামুন বিভিন্ন জনের কাছে ফোনে মাফমুক্তি চায়।

পরে রাত দুইটার দিকে খালিয়াবাইদ গ্রামের মৃত আইনুল হকের বাড়ী গিয়ে তাদের বাইরের ঘরের বারান্দায় গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেছে। মামুন ইদানীং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলো বলেও স্থানীয়রা জানায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কথা বলতে মেয়ের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, রাতেই ওই পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT