1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোহরদীতে গরু চুরির হিড়িক, আতঙ্কিত কৃষকরা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৮৫ বার
Oplus_131072
36

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে আচমকাই বেড়ে গেছে গরু চুরি। চুরি বেড়ে যাওয়ার কারণে আতঙ্কে আছেন কৃষকরা। আর কিছু দিন পরেই আসছে পবিত্র ঈদ উল আযহা। মুসলমানদের বড় এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে মনোহরদীতে ইতিমধ্যে কৃষক এবং গরুর খামারিরা গরু মোটাতাজা করণ শুরু করেছে। এমন পরিস্থিতিতে গরু চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে সময় যাচ্ছে তাদের। যার কারণে নিরাপত্তার জোর দাবী করছেন সকলেই।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মইষাকান্দী গ্রামের জাহাঙ্গীর আলমের গোয়াল ঘর থেকে তিনটি এবং তাজুল ইসলামের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী টের পেয়ে চোরদেরকে তাড়া করলে গরু রেখে পালিয়ে যায়।

এর আগে বুধবার(৩০ এপ্রিল) রাতে একই গ্রামের আবু সিদ্দিকের ঘর থেকে একটি, মোঃ সেলিম মিয়ার ঘর থেকে একটি, আবদুর রশিদের ঘর থেকে দুইটি, সাইদুল হক শাহিদের ঘর থেকে দুইটি এবং মোঃ রাশি মিয়া ঘর থেকে একটি করে মোট সাতটি গরু চুরি হয় গরুগুলোর আনুমানিক মূল্য বার লক্ষ টাকা হবে।

এ বিষয়ে ভুক্তভোগী শাহীদ বলেন, আমার একটি গাভী ও বাছুর চুরি হয়েছে যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকার উপরে। এছাড়াও আমার ভাইয়ের ঘর থেকে একটি গরু চুরি হয়েছে।

মনোহরদী থানার উপ পরিদর্শক এসআই মেহেদী হাসান জানান, থানায় গরু চুরির বিষয়ে কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT