1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮২ বার
54

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রমে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। এরপর সেখান থেকে সরাসরি নিজের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানু’র কবর জিয়ারত করেন। এরপর নিজ গ্রামের স্থানীয় মুরুব্বিদের কাছ থেকে দোয়া- আর্শীবাদ নিতে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন মঈন খান।

এসময় মঈন খান বলেন, ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেন। তবে বাংলার রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এসময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজ/ আল-আমিন মিয়া

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT