1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮১ বার
53

নিজস্ব প্রতিবেদক : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, সহ-সম্পাদক মাহবুব সৈয়দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: আশাদ উল্লাহ মনা, মো: আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম, সদস্য নাজমুল হক মনি, পারভেজ আহমেদ, রাসেল আহমেদ, বেলায়েত হোসেন, আল আমিম মুন্সি প্রমুখ।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সেই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT