1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বার
23

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বেলাব উপজেলা প্রশাসন। আজ শনিবার (১ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা নেতৃত্বে বেলাব বাজার, আমলাব বাজার পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন।

বেলাব ও আমলাব বাজারের হোটেল-রেস্তুরা, ইফতারের দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ফলের দোকান, প্লোট্রি বাজার, কাঁচা বাজার ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়। রমজানকে ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট- বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT