1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

বেলাব নির্বাচন অফিসের পতিত জমিতে সবজি চাষ, মিটবে চাহিদা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১১৮৮ বার
516

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন অফিসের পাশে পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল।

সরেজমিন গিয়ে দেখা গেছে, নির্বাচন অফিসের সবজি বাগানে বিভিন্ন প্রজাতির শাকসবজি রয়েছে। যেমন টমেটো, শশা, পেপে, ঢেরশ, বেগুন, কুমড়া, ডেঙ্গা, ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু ইত্যাদি। এ ছাড়া পুইশাক, লালশাক, ডাঁটাশাক, ধনেপাতা, মরিচ ইত্যাদিও রয়েছে।

জানতে চাইলে নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, সবজি বাগান করা আমার ছোট থেকেই শখ। প্রথমে শখের বশে সৌন্দর্য বর্ধন ও সময় কাটানোর জন্য পুইশাক লাগাই। পরে (ইউএনও) স্যারের উৎসাহ, সহযোগিতা ও পরামর্শে নানা ধরনের সবজির গাছ লাগাই। পরবর্তীকালে এ বাগান সমৃদ্ধ করার ব্যাপারে আমাকে বড় ধরনের সহযোগিতা ও উৎসাহ দেন স‍্যার। বর্তমানে আমি বাগান থেকে বিষমুক্ত সবজি পাই, যা আমাকে পুষ্টির চাহিদা পূরণে সহায়তার করে।

উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা। উক্ত ঘোষনা বাস্তবায়নে আমাদের নির্বাচন অফিস একটি সুন্দর উদ্যোগ গ্রহন করেছে। আমি তাকে উৎসাব দেই এবং আমি নিজেও পতিত জায়গায় সবজি চাষ করি। যার ফলে বিষমুক্ত সবজি পাওয়া সম্ভব। উক্ত সবজি যেমন স্বাস্থ্যের জন্য উপকার ঠিক তেমনি অর্থের যোগানও দেয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT