1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন করণের দাবিতে সমাবেশ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার
Oplus_131072
46

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাবতে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাব উপজেলাকে আলাদা “সংসদীয় আসন চাই” দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগষ্ট) বিকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর বাজারে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাশিমনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির সদস্য মুফতি আবুল কালমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি,স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, আওলাদ হোসেন’সহ প্রমুখ।

বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নপরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাবো একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রাখে। বর্তমানে বেলাবো উপজেলা নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের অন্তর্ভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে বেলাবো উপজেলার জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণে উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে। এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT