1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার
26

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সমগ্র দেশের সকল ভূমিহীন-গৃহহীন মানুষকে জমিসহ সেমিপাকা ঘর দেওয়ার কর্মসূচী নিয়েছে সরকার।

তারই প্রেক্ষিতে আজ বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৭টি জেলার সব উপজেলা সহ সারাদেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তারই মধ্যে নরসিংদীর বেলাব উপজেলা একটি।

এধাপে নরসিংদীর বেলাব উপজেলার ১৩৯ টি পরিবার পেলো তাদের মাথা গোঁজার ঠাই। সকালে বেলাব উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

এর আগে বিভিন্ন ধাপে এ উপজেলায় আশ্রয়ন প্রকল্পের আওতায় আরোও ১৭০ টি ছিন্নমূল পরিবারকে ২ শতাংশ জমি সহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের চাবি ও দলিল সহ হস্তান্তর করা হয় । ফলে এ উপজেলায় ৩০৯ টি ছিন্নমূল পরিবার তাদের মাথা গোঁজার ঠাই পেলো।

হস্তান্তর অনুষ্ঠানে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা.নায়েমা তাবাছসুম শাহ,উপজেলা প্রকৌশলী মোঃসামসুল হক ভূইয়া’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপকারভোগী লোকজন ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গৃহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT