1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬২৪ বার
55

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: ২৪- এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় নরসিংদীর বেলাবতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র‍্যালি উদযাপন করেছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০ টা হতে দিনব্যাপী বিজয় র‌্যালির অংশ হিসেবে ছিল মোটর সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও ২৪ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের মাগফেরাত কামনায় দো’আ মাহফিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (বেলাব-মনেহরদী) আসন হতে সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন,নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার মোঃ জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ বিপ্লব হোসেন, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, সদস্য সচিব সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ,বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, সদস্য সচিব মোস্তফা কামাল, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খোকন ভূঁইয়া,বাজনাব ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT