1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৫০ বার
47

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১২ শত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বেলাব সরকারি পাইলট মডেল মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কায়েস আহমেদ সেলিমের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার সদর ইউনিয়নের ১২ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক হাকিম মোঃ হযরত আলী, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস. এম শাহজাহান, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন নীলু, সিনিয়র সাংবাদিক মোঃ দুলাল সরকার’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক হাকিম মোঃ হযরত আলী বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রায় এক হাজার দুই শত গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, পোলাওয়ের চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT