1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে সেতুর নিচ থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭৮ বার
Oplus_131072
34

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সেতুর নিচ থেকে অজ্ঞাত (৫০) বৃদ্ধা নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলাব উপজেলার চর উজিলাবর বারৈচা-খামারেরচর এলাকার সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে সেতুর নিচে বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে দেওয়ানেরচর গ্রামের কাজল মোল্লার ছেলে নাহিম মোল্লা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধার বিবস্ত্র মরদেহটি উদ্ধার করা হয়। আর মরদেহের সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাবো। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT