1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২৫ বার
Oplus_131072
35

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল -আমিন হালদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূইয়া, বারৈচা বাজার বণিক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মশিউজ্জামান মশি,চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট’সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, বিদ্যালয়টি সপ্তমবারের মতো বেলাব উপজেলায় এসএসসি ফলাফলের দিক দিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন এবং নরসিংদী জেলায় চতুর্থ স্থান অর্জন করেছে। এছাড়াও বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ সালে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষক বাতায়নে অগ্রগামী শিক্ষক নেতৃত্বে পদক গ্রহণ করেছে। এবার এসএসসি পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT