1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭৫৩ বার
Oplus_131072
71

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।

আজ শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিম নগর উচ্চ বিদ্যালয় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও জুয়ার আসরে অভিযান চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী। তারা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম বাদী হয়ে বেলাব থানায় একটি মামলা করেছেন। রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার।

আসামিরা হলেন, উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের মো. মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মো. শাহজাহান (৪০), সেন্টু মিয়া (৪২), মো. ইকতিয়ার হোসেন (৩৮), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮), চর কাশিমনগরের ইব্রাহিম খলিলসহ (৪৩) অজ্ঞাত আরও ৪০-৫০ জন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ৬ পুলিশ সদস্যসহ গাড়িচালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত হাইয়েস গাড়িটি ভাঙচুর করা হয়েছে। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে তারা সবাই আশংকামুক্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT