1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে বিতর্ক প্রশিক্ষণ ও পরিবেশ ক্লাব গঠন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮৬ বার
43

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) বেলাবর চারটি স্কুলের চার জন শিক্ষক এবং ২০ জন শিক্ষার্থীকের বিতর্ক প্রশিক্ষণ দিয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে এবং গণস্বাক্ষরতার অভিযানের সহযোগিতায় বেলাবর ধুকুন্দি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ মার্চ) বিকালে উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে হলরুমে বেলাবর চারটি স্কুলের চার জন শিক্ষক এবং ২০ জন শিক্ষার্থীকের বিতর্ক প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ ক্লাব গঠন করা হয় এবং দুর্যোগে সচেতন হতে বিভিন্ন উপকরণ ও ফেস্টুন, ফ্লাইয়ার বিতরণ করা হয়।

এই প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও ভাব বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহম্মদ আজাদ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT