1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ বার
50

নিজস্ব প্রতিবেদক : আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে নরসিংদীর বেলাবতে জনপ্রিয় দৈনিক কালবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিলের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার বেলাব প্রতিনিধি আলমগীর পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূইয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন নিলু, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মানিক, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেক,

বেলাব প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক,যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য মোঃ বাদল মিয়া,আশিকুর ইসলাম সৈকত, ফয়সাল আহমেদ আব্দুল্লা ও দৈনিক গড়বো বাংলাদেশ জেলা প্রতিনিধি কাজী শাহিনূর আক্তার’সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিদেরকে নিয়ে ১০ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কালবেলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার সাফল্য কামনা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT