1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বার
30

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে ইজরাইলী আগ্রাসন ও নির্বিচারে বোমা হামলা চালিয়ে নারী ও শিশু হত্যা বন্ধের দাবীতে এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমান পক্ষে সংহতি প্রকাশ করে বেলাবতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা বারৈচা বাসস্ট্যান্ডে বেলাব উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা এই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বারৈচা নুরে মদিনা মাদ্রাসার মুহতামিম ও রহিমের কান্দি জামে মসজিদের খতীব হযরত মাওলানা মুফতি মোঃ মাকবুল হোসেন, দুলাল কান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি হোসাইন আহমদ, নিলক্ষীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ইলিয়াস আহমেদ, চর উজিলাব বাজার মসজিদের খতীব মাওলানা বিল্লার হোসেন, যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ সোহরাব হোসাইন প্রমুখ। এসময় হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। তারা বিশ্ব নেতাদের ফিলিস্তিনের পক্ষ দাঁড়ানোর অনুরোধ জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT