1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার
Oplus_131072
42

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দিতে শহীদ মোঃ রাছেলের পরিবার এবং বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ গ্রামের শহীদ কামাল মিয়ার পরিবারকে বেলাব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইদি হাসান। ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে, পোলাও চাল, সয়াবির তেল, চিনি,পাউডার মিল্ক, সেমাই, বিভিন্ন ধরনের মসলা।

শহীদ কামালের মা বলেন, ঈদের আগে ইউএনও মহোদয় আমাদের জন্য উপহার নিয়ে এসেছে, আমার ঘর নাই তিনি আমাকে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনে বেলাবো উপজেলার দুইটি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT