1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৬২ বার
Oplus_131072
43

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বেলাব উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বেলাব উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দিলীপ কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোসাম্মৎ খাদিজা আক্তার, বেলাব উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন নীলু,সাধারণ সম্পাদক আমিনুল হক’সহ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সেরা মৎস্য চাষি, উদ্যোক্তা ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT