1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৩৫ বার
Oplus_131072
42

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে বেলাব উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়।

বেলাব উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইউসুফ ভুইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন।

পরে বক্তব্য ও শপথ বাক্য পাঠ করেন পরিচালক, রুরাল হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব,বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাউসার, বেলাব উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জুনায়েদ ইবনে হামিদ নাঈম,প্রশিক্ষিত যুব প্রতিনিধি মাজত অখেনা শেম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিন,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ মামুনুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমিনুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাঈদী হাসান নওফেল’সহ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজের দক্ষতা ও অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ও বহুপাক্ষিক অংশীদারিত্ব জরুরি। প্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠান শেষে যুব সমাজের মধ্যে জাতীয় অগ্রগতির জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT