1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৫ বার
58

নরসিংদীর বেলাব বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদ রানা (৩৬) ও বাড়ি থেকে খোরশেদ আলম (৪৮) নামে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে বিএনপির ১২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা করেছে। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে নয়টায় বেলাব বাজারের পাট পট্রি সংলগ্ন কুদ্দুস ভূঁইয়ার পাট গোদামের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নাশকতামূলক কর্মকান্ডের প্রস্তুতি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাসুদ নামে বিএনপির এক কর্মীকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে অবিস্ফোরিত লাল স্কচটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যে বাঘবের এলাকার খোরশেদ এর বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বেলাব উপজেলা বিএনপি, জামায়াত শিবির ও অঙ্গ সংগঠনের উশৃঙ্খল নেতাকর্মীরা উক্ত স্থানে আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল।

এ ঘটনায় বৃহস্পতিবার বেলাব থানার উপপরিদর্শক ইমরান হাসান বাদী হয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবসহ বিএনপির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নরসিংদীর কন্ঠস্বর / আলমগীর পাঠান

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT