1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে এক রাতেই ৬ দোকানের মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯৪ বার
62

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব বাজারে একরাতে কম্পিউটার দোকান’সহ ছয় দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। সকালে বাজারের ব্যবসায়ীরা ও ক্ষতিগ্রস্থ দোকানীরা বাজারে গিয়ে দেখে দোকান ঘরের টিনের চাল কেটে চুরেরা সর্বস্ব চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে বেলাব বাজারের কলেজ রোডের দোকান গুলো বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে চলে যায়।  সকালে ব্যবসায়ীরা বাজারে এসে দোকানে চুরির বিষয়টি দেখতে পায়। চুররা দোকানের টিন কেটে ভেতরে মাওলা বেকারী, মা কনফেকশনারি,
বাংলাদেশ এন্ড ফটোকপি দোকান, মা হার্ডওয়ার, ফারুকের অমি ফটোকপি এন্ড কম্পিউটার এবং আবুল হোসেনের মুদির দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়। তারা দোকানগুলোর প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অমি কম্পিউটারের মালিক মোঃ ফারুক মিয়া বলেন, আমার দোকান থেকে মোবাইলের ডিসপ্লে, ব্যাটারী’সহ আনুষঙ্গীক প্রায় বিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আমি মনে করি এসব চুরির সাথে পাহাড়াদার জড়িত।

বাংলাদেশ এন্ড ফটোকপি দোকানের মালিক জিয়া উদ্দিন  জানান,আমি সকালে দোকানে এসে দেখি দোকানের জিনিস পত্র অগোছালো ভাবে পরে আছে। আমার দোকান থেকে ৫০-৬০ হাজার টাকার মোবাইলের মিনিট কার্ড, এমবির কার্ড নিয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, গত তিন মাসে বেলাব বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনা নিয়মিত ঘটলেও অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। এতে আমরা আতংকিত হয়ে পড়েছি।

বেলাব বাজারের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি বলেন, আমি চুরির ঘটনা শুনেছি। ব্যবসায়ীরা নিয়মিত পাহাড়াদারদের বেতন প্রদান করেন না। একারনে পাহাড়াদার নিয়মিত ডিউটিও করেনা। এসব কারনে চুরির ঘটনা  ঘটেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT