1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করা হবে: বেলাবতে সাখাওয়াত হোসেন বকুল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার
Oplus_131072
61

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলাব বাজারে বিএনপির কার্যালয়ের উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেলাব উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন,আপনারা নিজেদের খাটো করে দেখবেন না,আপনারা আমরা সবাই এইদেশের জন্মসূত্রে নাগরিক। ৭১ সালে স্বাধীনতার যুদ্ধে আমরা কাঁদে কাদ মিলিয়ে একসাথে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি। কাজেই এইদেশ টা আমাদের, আমাদের সবার, আমাদের সবাইকে দেশটা গড়তে হবে।

আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে আইনের কোন ভেদাভেদ নাই, ভেদাভেদ একটা জায়গায় আছে সেটা হল আমাদের সংবিধানে সংখ্যালঘু লেখা।আপনারা নিজেদেরকে ছোট ভাবেন। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন আপনাদের ভোটে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, সংবিধান সংস্কার করবো, সংখ্যালঘু বাদ দেওয়া হবে। আমরা এক বাংলাদেশী।আমাদের মধ্যে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। এ দেশে ধর্ম নিয়ে যাতে কোনো বাড়াবাড়ি না হয়। যাতে কোনো সংঘাত ও সাম্প্রদায়িকতা সৃষ্টি না হয়। আমরা বিশ্বাস করি , দেশে গণতন্ত্র থাকলে সবারই অধিকার পাওয়ার সুযোগ থাকে। আমরা সেই গণতন্ত্রের জন্য লড়াই করছি।

বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু,বেনজীর আহমেদ, মোঃ মতিউর রহমান সরকার,বেলাব উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ,বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান (আক্তার), বেলাব ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার , সাবেক সভাপতি এ কে এম আক্তারুজামান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অছিম উদ্দিন, বেলাব উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT