1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবতে ২ হাজার মানুষ পেলেন ফ্রি চিকিৎসা সেবা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ বার
53

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাব উপজেলার চর উজলাব ইউনিয়নের দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় ২০০০ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ঢাকা থেকে আগত ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে সেবা দেন। অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি, চর্মসহ বিভিন্ন বিভাগে রোগীরা চিকিৎসা পান। রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।

এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

এই সময় তিনি বলেন, “গ্রামের দুস্থ ও অসহায় মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন থেকেই এই সেবা প্রদান করা হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক ও উপজেলায় উন্নত স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার মোঃ জাকির হোসেন,

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু ,কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য মোঃমোবারক হোসেন’সহ ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দল ও কৃষক দল নেতাকর্মীবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT