1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বাঞ্ছারামপুরে জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৪৫ বার
Oplus_131072
50

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী তিন মাসের জন্য গঠিত এই কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মোহাম্মদ মাইনউদ্দিনকে। যুগ্ম সমন্বয়কারী করা হয় শামীম মিয়াকে। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত কমিটির মেয়াদ থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তাজরিয়ান আহাম্মদ সামি, মোহাম্মদ হানিফ মিয়া, জামির আহম্মেদ, সাকিব হাসান, তানভীর সরকার, মোহাম্মদ শাহীন রানা, সোহাগ আহম্মেদ, ইয়াসিন শুভ, ইয়াসিন মিয়া, সোহেল মাহমুদ, মঈনুদ্দিন, শিমুল মিয়া, সাইদুল ইসলাম, নাহিদুল ইসলাম মামুন, মনির হোসেন, দ্বীন ইসলাম, হৃদয় মিয়া, দিলাওয়ার রুহানি ও শাহীন আহম্মেদ সাজু।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি নিয়ে আমরা পথ চলবো। যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে আমরা জুলাই আন্দোলন করেছি তা থেকে পিছপা হবো না। জনগণকে সাথে নিয়ে দেশের কল্যাণে নিয়োজিত থাকার প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। সুষ্ঠু সমাজ বিনির্মাণ ও বৈষম্যমুক্ত এক স্বপ্নের বাংলা গড়তে সবার পাশে রয়েছে এনসিপি।

কমিটির সদস্য হানিফ মিয়া বলেন, এই উপজেলার মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। দেশ ও জাতির কল্যাণে যা করার তাই করবো। সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT