1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ফুলের নামের পলাশে প্রতিটি মানুষ মিলেমিশে শান্তিতে থাকবে : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার
Oplus_131072
32

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পলাশ যেমন একটি ফুলের নাম, আর এই সুন্দর একটি নাম নিয়ে পলাশ থানা সৃষ্টি হয়েছিল। সেই পলাশের প্রতিটি মানুষ সুন্দর জীবন যাপন করবে। মিলেমিশে ও সুখে শান্তিতে থাকবে, ঝগড়া বিবাদ দূর করবে। একে অপরকে কোন ক্ষতি করবে না, মিথ্যাচার ও অন্যায় করবে না। আমরা মানুষ হিসেবে সারা বাংলাদেশে পলাশ উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা প্রতিষ্ঠিত করবো।

তিনি আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের ভিরিন্দা এলাকার দ্বীনবন্ধু সেবা সংঘ মন্দিরে ২৫তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী মহোৎসবের অনুষ্ঠানে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম ও সঙ্গীতকে চর্চাকে প্রসংশা করে আরও বলেন, আমরা এ অঞ্চলে একত্রে মিলে মিশে বসবাস করি। ধর্ম, সংস্কৃতি নিয়ে আমরা সবাই মিলে মিশে থাকি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

তিনি বলেন, আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের নাম হচ্ছে মানুষের ধর্ম। মানুষের সকল ধর্মের মূল কথা কিন্তু এক। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলে তুমি অন্যায়, পাপ ও অত্যাচার করো। সকল ধর্মের মূল কথা হচ্ছে এক। মানুষের যে ধর্ম তা হচ্ছে মানুষ মানুষকে সম্মান করবে, কেউ কারও উপর জুলুম, অত্যাচার, মিথ্যাচার ও ক্ষতি করবে না। আর এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমরা সেই ধর্মে বিশ্বাস করি বলেই পলাশে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে শান্তিতে বসবাস করি।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ডাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল,ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT