1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

ফুটবলের কোনো সীমানা নেই, এটি তারই বার্তা: প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৭১ বার
(বাম থেকে) ভাইরাল হওয়া ছবি ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ
47

সম্প্রতি মেসির হাতে বাংলাদেশের পতাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লীগ থেকে শুরু করে জাতীয় দলের খেলোয়াড়ও ছবিটি শেয়ার করেছেন।

‘ভার্চুয়াল উপহার’ হিসেবে এডিট করা ছবিটি বাংলাদেশি অসংখ্য ভক্তের প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে দেখা হচ্ছে। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মেসিভক্তরা।

ভাইরাল হওয়া ছবিটি অনেকেই নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছেন আর্জেন্টিনার প্রতি। তাদের মধ্যে একজন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে প্রতিমন্ত্রী লিখেছেন, ইন্টারনেটে সারা বিশ্বের মানুষ দেখেছে বাংলাদেশের পতাকা হাতে ছুটছে মেসি। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লীগসহ জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এৃন একটি ছবি তাদের ভেরিফায়েড ফেসবুক এবং টুইটার একাউন্টে শেয়ার করেছেন। যা মুহুর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

তিনি লিখেছেন, বাংলাদেশের অসংখ্য ভক্তের ভালোবাসার প্রতিদান এভাবেই দিচ্ছে আর্জেন্টিনা। ছবিটি এডিট করা হলেও পোস্টগুলো নিঃসন্দেহে অরজিনাল। ফুটবলের কোনো সীমানা নেই, এটি তারই সুন্দর বার্তা।

প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজে পোস্ট করা ক্যাপশন ও ছবি :

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT