1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে ঘোড়াশালে বিক্ষোভ-সমাবেশ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার
Oplus_131072
33

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলী বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশালবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে ঘোড়াশাল ঘোড়া চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের প্রতি এই বর্বরতা বন্ধের জন্য দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান। তাঁরা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কটের আহ্বানও জানান।

এসময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন চিশতিয়া, জয়নাল আবেদীন, মুহাম্মদ ইকরাম হোসেন, হাফেজ মুফতি মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা মোজ্জামেল হক, মাওলানা আব্দুর রহিম, মোস্তাক আহমেদ ও সাফিকুল ইসলাম খানসহ শত শত তৌহিদী জনতা

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT