1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

প্রকৃতি ধ্বংস করার জন্য আমরা নিজেরাই আসামী: বেলাবতে বিইপিআরসি চেয়ারম্যান

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৫১ বার
Oplus_131072
49

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছপালা লাগানোর বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।

আজ মঙ্গলবার (১জুলাই) সকালে নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলে মাঠে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পূর্নবাসন সহায়তা খাত থেকে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/ মৌসুমে নারিকেল , তাল, আম, লেবু, নিম, বেল,জাম, কাঁঠাল, মরিচ, উফশী শাক সবজি, ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানে মাঝে বিনামূল্যে চারা,বীজ ও সার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য ও দূষণ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভূমিকা রাখবে। প্রকৃতি ধ্বংস করার জন্য আমরা নিজেরাই আসামী। তাই প্রকৃতি রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বেলাব উপজেলায় প্রয়োজনে প্রথমে শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ করা হবে। প্রয়োজনে বেলাব উপজেলায় বাসাবাড়িতে গ্যাস দেওয়ার ইতিবাচক মনোভাব রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের সহধর্মিণী বুশরা ফারাহ ওয়াহিদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী,হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরী, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার কাজল (এম.এ), রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক’সহ প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পূর্নবাসন সহায়তা খাত থেকে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/ মৌসুমে নারিকেল , তাল, আম, লেবু, নিম, বেল,জাম, কাঁঠাল, মরিচ, উফশী শাক সবজি, ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানে মাঝে বিনামূল্যে চারা,বীজ ও সার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT