1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশ উপজেলা প্রেসক্লাবের কম্বল পেলেন শীতার্তরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৮২ বার
Oplus_131072
30

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :”আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” প্রতিপাদ্যে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে পলাশে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন পলাশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা ও বিশেষ অতিথি পৌর কাউন্সিলর শাহানাজ পারভীন।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাজী জাহিদ, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, সদস্য জাহিদ মিয়া প্রমুখ।

প্রধান অতিথি আলম মোল্লা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পন। আপনারা বস্তুনিষ্ঠ খবর সব সময় প্রকাশ করে যাবেন। আমরা আপনাদের পাশে থাকবো। আজ যেভাবে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক সেই ভাবে তাদের যে কোন সমস্যা খবরের পাতায় তুলে ধরবেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT