1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশ উপজেলা ইসলামী যুব আন্দোলন এর সভাপতি ইকরাম সেক্রেটারি হাবিবুর নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৪১ বার
32

নিজস্ব প্রতিবেদক : “যুব সমাজের উন্নয়ন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা” শ্লোগানে নরসিংদীর পলাশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উপজেলা যুব সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল ফেরীঘাটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি মো: ইকরাম হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মো: মারুফ শেখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য জি.এম. মুবারক হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়া, পলাশ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এরশাদ মুন্সি, উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিলন মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান, যুব আন্দোলনের উপজেলা শাখার উপদেষ্টা মো: ওয়ালী খান, মোহাম্মদ রোমান খান, মোহাম্মদ বাশির মিয়া প্রমুখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি হিসেবে মো: ইকরাম হোসেন ও সেক্রেটারি হিসেবে মো: হাবিবুর রহমানকে দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। এ নিয়ে দ্বিতীয়বার সভাপতি হিসেবে মো: ইকরাম হোসেন নির্বাচিত হয়েছেন। 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT