1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ২ হাজার ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল র‌্যালি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ বার
34
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২ হাজার ফুট লম্বা পতাকা বানিয়ে চমক সৃষ্টি করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা ভক্তরা পলাশ বাজার থেকে আলির মোড় পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে এ পতাকা নিয়ে এক বিশাল র‍্যালি বের করে প্রদর্শনী করা হয়।

জানা যায়, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সমর্থক শেখ মোহাম্মদ আফলাতুল হোসেন সৈকত, রিফাত হোসেন, আসিফ আহমেদ, নাজমুল হুদা ও লিওনদের
উদ্যোগে বৃহৎকার পতাকাটি তৈরি করা হয়। শুধু পতাকা প্রদর্শন নয় আর্জেনটিনা দলের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সমর্থকদের উদ্যোগে বড় পর্দার খেলা দেখানোর জন্য বড় প্রজেক্টরসহ প্রয়োজনীয় সরঞ্জামও কেনা হয়েছে। পলাশ বাজার, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পলাশ বাসস্ট্যান্ডে প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখানোর কথাও তারা জানিয়েছে।

আর্জেটিনা দলের সমর্থকরা জানান, পাঁচদিনে ৯০০ গজ কাপড় দিয়ে মাধবদীর আলগী এলাকার আল-আমিন টেক্সটাইলের কারিগরা এই ২ হাজার ফুট লম্বা
পতাকাটি তৈরি করে। সব মিলিয়ে পতাকা তৈরিতে প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান তারা।

পতাকা দেখতে আসা সুমন মিয়া জানান, আমার জানামতে এত বড় পতাকা পলাশ উপজেলায় আর কেউ এখনো তৈরি করেনি। বিশাল পতাকা প্রদর্শনী ও র‍্যালি হবে শুনেই দেখতে আসলাম।

আফলাতুল হোসেন সৈকত বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানোর খবর পেয়েছি। গত বিশ্বকাপে আমরা ১৮০০ ফুট লম্বা পতাকা তৈরি প্রদর্শনী করেছিলাম। এবার আমরা ২ হাজার ফুট বিশাল একটি পতাকা তৈরি করেছি। আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা থেকেই পতাকা তৈরি করা। আমরা আশাবাদী এবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT