1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ১৫ বছর পর ছাত্রশিবিরের কার্যালয় উদ্বোধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার
Oplus_131072
34

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর নরসিংদীর পলাশে আনুষ্ঠানিক ভাবে কার্যালয় উদ্বোধন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর আগে ২০০৯ সালে পলাশ উপজেলার খানেপুরে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় ছিল। কিন্তু সেই কার্যালয়ের মালিককে পুলিশ ও আওয়ামীলীগের নেতারা ছাত্রশিবিরকে ভাড়া না দিতে ভয়ভীতি দেখায়। পরে আর কার্যালয়টি ভাড়া পায়নি তারা।

দীর্ঘ ১৫ বছর পর সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিএডিসি মোড়ে পলাশ থানা ছাত্র শিবিরের কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাশেম সিকদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদ করিম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ থানা ছাত্র শিবিরের সভাপতি জুবায়ের আল ফাহাদ ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ। এসময় পলাশ থানার ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতসহ সকল শহীদদের স্মরণে এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT