1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানে ঝুলে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৭৭ বার
Oplus_131072
30

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ঝুলে শাহজাহান (৩০) নামে এক স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ মার্চ) ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে ঘটনা এ ঘটে। নিহত শাহজাহান পলাশ বাজারের ব্যবসায়ী ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার শফিক মিয়ার মেয়ে সুকন্যাকে বিয়ে করেন শাহজাহান। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। এ দম্পতির হোসেন নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এর মাঝে তার স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে যায়। পরে আবারও তারা একসাথে সংসার জীবন শুরু করে।

সর্বশেষ গতকাল রাতে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়ার হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এসময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় শাহজাহান একটি সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাহজাহান নামে একজন সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। কেনো এই আত্মহত্যার ঘটনা, এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয় রাতে স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রীকে মারধরও করেন তিনি। পরে অভিমান করে আত্মহত্যা করে শাহজাহান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT