1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে সরকারি সড়কের ইট তুলে দেয়াল নির্মাণ, ৫০ পরিবারের যাতায়াত বন্ধ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬২৩ বার
Oplus_131072
30

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সরকারি রাস্তা থেকে ইট তুলে সেখানে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সুভাশ সেন (সেন্টু) নামে এক প্রতিবেশির বিরুদ্ধে। উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার বুড়িবাড়ি গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়কের এসব ইট তুলে সড়কের মাঝে এই দেয়াল নির্মাণ করা হয়। এতে করে ওই গ্রামের ৫০ টি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকাবাসীর চলাচলের জন্য গত ৬ মাস পূর্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ থেকে বুড়িবাড়ি গ্রামে সড়কটি নির্মাণ করে উপজেলা পরিষদ। গত দুই দিন ধরে প্রতিবেশি সুভাশ সেন সড়কের ইট তুলে ফেলে দিয়ে জোরপুর্বক সড়কের মাঝে দেয়াল নির্মাণ কাজ করছে। এলাকাবাসি এতে বাঁধা দিতে এসে হুমকির শিকার হতে হচ্ছে।

ভোক্তভোগী বিকাশ পাল জানান, আমাদের বাড়িতে যাওয়ার এ সড়কটি গত কয়েক মাস পূর্বে উপজেলা পরিষদ থেকে করে দেওয়ার ফলে আমরা কয়েকটি পরিবার এ সড়ক দিয়ে যাতায়াত করি। কিন্ত গত দুদিন ধরে আমাদের প্রতিবেশি সুভাস সেন জোর পূর্বক রাস্তার ইট তুলে রাস্তায় মাঝখানে দেয়াল নির্মান করছেন। বাধা দিতে আসলে নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে।

অভিযুক্ত সুভাশ সেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়কের জমি তার নিজের। তাই তিনি সেখান থেকে আগের তৈরি রাস্তার ইট তুলে নতুন করে দেয়াল নির্মাণ করছেন।

এব্যাপরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন জানান, সরকারি ভাবে কোন রাস্তা নির্মাণ হলে সেখানে কেও জমির মালিক থাকলেও তিনি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT