1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

পলাশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২২৪ বার
19

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারী, স্টেশন অফিসার হাদিউল শুভ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

পরে একই স্কুল মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT