1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ব্রি ১০২ জাতের ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৫৭ বার
36

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ধান গবেষণার উৎপাদিত পুষ্টিগুণ ও মানব দেহের উপকারী জিংক সমৃদ্ধ নতুন জাতের ব্রি ১০২ ধানের গুনাগুন বিষয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকার চর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরের ধান গবেষণা কেন্দ্রের পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন। পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন গাজীপুর ধান গবেষণা কেন্দ্রের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. হাবিবুর রহমান মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাফর মোহাম্মদ সালেহ উদ্দিন, শারমিন আক্তারসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কয়েক শতাধিক কৃষক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ধান গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত ব্রি ১০২ জাতের ধান খুবই পুষ্টি সমৃদ্ধ এবং মানবদেহের উপকারী জিংক সমৃদ্ধ। যা শিশু ও মানুষের শরীরের বিভিন্ন পুষ্টি ও জিংকের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এ জাতের ধান অন্যান্য ধানের থেকে ফলনে বেশি ফলে এবং বাতাসে সহজেই নুয়ে পড়ে না, যার ফলে জমিতে ধানের ফলনে কৃষকরা লাভবান হয়। এজন্যই এই জাতের ধান রোপনের জন্য কৃষকদের সচেতনতা করতে মাঠ দিবসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। আলোচনা সভা শেষে স্থানীয় কৃষক আব্দুল হাকিম মিয়ার জমিতে রোপনকৃত ব্রি ১০২ জাতের ধান কর্তন করে পরিমাপ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT