1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ব্যালট পেপারের বই জুড়ে দোয়াত কলমের সিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ৬৫৬ বার
38

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে খানেপুর উচ্চ বিদ্যালয়ে ভোটের শেষ সময়ে ব্যালট পেপারে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শরিফুল হকের সমর্থকের বিরুদ্ধে। শরীফুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মঙ্গলবার (৮ মে) ভোটের শেষ সময়ে উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। ভিডিওতে দেখা যায় একটি বইয়ের পুরো পৃষ্ঠা জুড়ে দোয়াত কলম প্রতীকের উপর সিল মারা। ক্যামেরার পিছন থেকে কেউ একজন বলছে “খানেপুর উচ্চ বিদ্যালয়ে পুরো বই মেরে ফেলেছে”। ” পুরো বইয়ে দোয়াত কলমের সিল মারা”।

স্থানীয়রা জানান, সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি দেখতে পাওয়া যায়নি। তবে শেষ সময়ে দোয়াত কলমের সমর্থকেরা এসে ভোট কেন্দ্রে ঢুকে অনেকগুলো বই সিল মেরে চলে যায়।

এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল্লাহ্ জানান, সেখানকার দুটি কেন্দ্রের সবগুলো ব্যালট পেপার চেক করা হচ্ছে। এখানে সাংবাদিক, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছে। সবগুলো ব্যালট পেপার চেক করে তারপর সেখানকার ভোটের সংখ্যা বের করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ব্যালট পেপারে সিল মারার ব্যাপারে শুনেছি। এ ভোট গুলো গণনা থেকে বাদ যাবে। কতগুলো ভোট মারা হয়েছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ৫০-১০০ ভোট গণনা থেকে চিহ্নিত করে বাদ দেওয়া হবে। গণনা থেকে বাদ করার পর কেন্দ্র ফাইন্ডআউট করবে তারপর রেজাল্ট আউট করা হবে। এছাড়া যারা এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT