1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৪ বার
Oplus_131072
38

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, চরসিন্দুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার, পলাশ উপজেলার সভাপতি লিপন দেবনাথসহ বিভিন্ন নেতৃবন্দ।

এর আগে গতকাল রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুলতান পুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের হাতে খুন হয় মনি চক্রবর্তী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT