1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩০৪ বার
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ডাংগায় মফিজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে মারধর করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আবুল বাশার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল বাশার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের ফুলু বক্সের ছেলে।

আজ সোমবার (২৫ মার্চ) বিকেলে এ তথ্য জানান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

পুুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ী জানান, শুক্রবার (৮ মার্চ) সকালে ডাংগার দেলোয়ার সুপার শপের মালিক মফিজ উদ্দিন তার শপের মালামাল কেনার জন্য একটি বাজারের ব্যাগে করে ২৫ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এসময় ইউনিয়নের কাজীরচর গ্রামের নতুন ঈদগাহ এলাকায় পৌঁছালে আগে থেকেই উৎপেতে থাকা একদল সন্ত্রাসী ব্যবসায়ী মফিজ উদ্দিনের ওপর হামলা চালিয়ে তার টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

পরে এ ঘটনায় গত ২০ মার্চ পলাশ থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করার পর এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারের পর তাকে আজ সোমবার তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT