1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ বার
34

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :”স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো ” এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর পলাশে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে বাংলাদেশ স্কাউটস পলাশের উদ্যোগে এক র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস পলাশের সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পলাশের সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, স্কাউটস এর প্রদীপ কুমার দাস ও তাপস কুমার দে প্রমুখ।

উল্লেখ্য ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠন করা হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউরস সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছিলন ” বাংলাদেশ স্কাউটস সমিতি”।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT