1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে প্রেমিকার সাথে অভিমানে প্রেমিকের আত্মহত্যা

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১২ বার
28

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আলিফ (২০) নামে এক তরুণ প্রেমিক গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর টেঙ্গরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ উত্তর টেঙ্গর পাড়া মহল্লার মোঃ ইকবাল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৪ টার দিকে আলিফ ফাঁকা বাড়ি পেয়ে ঘরের বারান্দার রুমের ভিতরে গিয়ে ধন্যার সাথে গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে।

এর আগে পাশ্ববর্তী এলাকার নবম শ্রেণির ছাত্রী মাইশার (১৪) সাথে দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো আলিফের। ঘটনার দিন মাইশার সঙ্গে তার মনমালিন্য হয়। আর সেই কারণে তার সঙ্গে অভিমান করে আলিফ আত্মহত্যা করেছে।

প্রেমিকা মাইশা প্রেমের সম্পর্ক স্বীকার করে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে আলিফ প্রায় আমাকে আত্মহত্যার হুমকি দিতো। ঘটনার দিনও সে বলছে আত্মহত্যা করবে কিন্তু আমি বুজতে পারিনি সে সত্যি সত্যিই আত্মহত্যা করবে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করছি প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নরসিংদী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT